প্রকাশিত: ২৬/১২/২০১৮ ৭:৪১ এএম

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে আসামি ছিনতাইয়ের উদ্দেশে পুলিশের উপর হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দুই এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ভারুয়াখালী বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই দেবাশীর্ষ সরকার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ। তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ আসামি গ্রেফতার করতে ভারুয়াখালী অভিযানে যায়। অভিযানের শুরুতে তারা এক নাশকতা মামলার আসামি (মোস্তফা) গ্রেফতার করে। তাকে নিয়ে দু’জন পুলিশ সদস্য ভারুয়াখালী বাজারে অবস্থান করে এবং অন্যান্য পুলিশ সদস্যরা আরো আসামি ধরতে পাশের এলাকায় অভিযানে যায়। ওই মুহূর্তে এলাকার নারী ও পুলিশ মিলে বাজারে অবস্থান করা আসামিকে ছিনতাইয়ে চেষ্টা করে। এসময় খবর পেয়ে পাশে অভিযানে যাওয়া অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসে। তারপরও লোকজন ওই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে তারা পুলিশের উপর উপর্যপুরি ইট-পাটকেল ছুঁড়ে। ইট-পাটকেলের আঘাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এসআই দেবাশীর্ষ সরকার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন নেতৃত্বে একদল পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে অভিযানে রয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer