উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ৮:০৪ এএম

কক্সবাজারের চকরিয়ায় রূপন কান্তি দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। স্থানীয় অনেকে বলছেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে তার মৃত্যু হয়েছে। আর পুলিশ বলছে, রূপন কান্তি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।

সোমবার বিকেলে চকরিয়া হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন মাদক ব্যবসায়ীকে ধরতে চকরিয়ার হারবাং এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এএসআই রূপন কান্তি দে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এএসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। রূপন কান্তি দে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

অপরদিকে পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালন অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করে মাথা ঘুরে পড়ে যান রূপন। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে থাকা সহকর্মী এএসআই মোয়াজ্জেম হোসেন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন হাসপাতালের বরাত দিয়ে জানান, পুলিশ কর্মকর্তা রূপন কান্তি দে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে জানার জন্য কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করে কথা বলা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...