
কক্সবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। এঘটনায় জড়িত থাকা সন্দেহে ৬জন নির্মাণ শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শহরের তারাবনিয়ারছড়া খুরুশকুল সড়কে এঘটনা ঘটে। নিহত যুবকের শার্ট-প্যান্ট ও হাতে লাল ফিতা বাঁধা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাজাহান কবির কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘শুক্রবার বিকালের দিকে এশটি বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ওই সড়কে পড়ে থাকা অবস্থায় একজন যুবককে পড়ে থাকতে দেখতে পাই। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেন মৃত অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। প্রথমে কোন সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় ভবন থেকে ওই যুবক মাটিতে পড়েছে। এরপর পুলিশ ওই ভবণে অবস্থানরত ৬জন নির্মাণ শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শ্রমিকরা নিহত যুবককে চিনেন না বলে জানিয়েছেন। ঘটনার রহস্য জানতে পুলিশ তদন্ত করছে এবং আটককৃতদের আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।

পাঠকের মতামত