প্রকাশিত: ২০/০৯/২০২১ ২:০২ পিএম
Single Page Top

কক্সবাজারের মহেশখালী এবং কুতুবদিয়ায় নির্বাচনি সহিংসতায় দুই জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের নোয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হন।

অন্যদিকে কুতুবদিয়া উপজেলার পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনার পর দুটি কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আরও সাত জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করেন। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবুল কালাম নামের একজন মারা যান।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, কেন্দ্র দখলের চেষ্টার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় সাত জনকে কক্সবাজারের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে স্থানীয়রা জানান, কুতুবদিয়া উপজেলার পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে স্থানীয় মো. হোসেনের ছেলে আব্দুল হালিম (৩৫) গুলিতে হয়ে প্রাণ হারান।

কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত আছে বলে জানান তিনি। সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer