নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৪:৩৯ পিএম

কক্সবাজারের রামুতে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেছে। এতে পর্যটকসহ ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাংলা বাজারের দরগাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীদের অভিযোগ বাসচালক ঘুম নিয়েই চালাচ্ছিলেন। এ কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিলে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, মারসা পরিবহন নামের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বেপরোয়া গতি ও চালক ঘুমিয়ে যাওয়ায় বাসটি বিলে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও আলী আহমদ প্রথম আলোকে, বাসটির গতি ছিল বেপরোয়া। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে অনেক পর্যটক ছিল। আহতের মধ্যে কয়জন পর্যটক সে বিষয়ে তাঁরা জানেন না।

জানতে চাইলে রামু হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আহতদের পরিচয় জানা যায়নি। বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...