ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ৭:০১ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

ভুক্তভোগীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতের ঘুরতে বের হয়েছিলেন সানজিদা আক্তার (২০) নামের এক নারী পর্যটক এবং তার স্বামী। হঠাৎ করেই ৫ জন যুবক তাদের ঘিরে ধরে এবং নানা অজুহাতে কথা বলা শুরু করে।

একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে সানজিদা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে। এছাড়াও তাদের সঙ্গে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের দুইজন পলাতক রয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

মোঃ আপেল মাহমুদ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যারা এই ধরণের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৈকতে পর্যটকদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। আটককৃত আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...