উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১২/২০২৪ ৯:২০ পিএম , আপডেট: ২৩/১২/২০২৪ ৯:২৩ পিএম

কক্সবাজারে নাম মাত্র মূল্যে লিজ নেয়া হয়েছে হাজার কোটি টাকার জমি। এতে সাবেক সচিব ও আওয়ামী লীগ নেতা কবির বিন আনোয়ার প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনে প্রায় সাত’শ একর জমি লিজ নেয়া হয়। লিজ বাতিলে পরিপত্র জারি হলেও আদালতের মাধ্যমে চূড়ান্ত সমাধান চান পরিবেশবিদ ও স্থানীয়রা।

কক্সবাজার শহর থেকে ১০ কিলোমিটার দূরে সাগর ও মেরিন ড্রাইভের পাশে শুকনা ছড়ি ও দরিয়া নগর। মানুষ, বণ্যপ্রাণি আর নানা গাছগাছালিতে নজরকাড়া গ্রাম।

স্থানীয়রা জানান, ২০২১ সালে এ জায়গাটিতে নজর পড়ে আওয়ামী সরকারের প্রভাবশালী সচিব কবির বিন আনোয়ারের। প্রকৃতি ধ্বংস করে কাজ শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের।

স্থাপনা নির্মাণ ও জমির লিজ বাতিলের দাবিতে আন্দোলনে নামে একাধিক পরিবেশবাদী সংগঠন। আদালতে রিট করে নাগরিক ফোরাম। পরে লিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রুল জারি করে হাইকোর্ট।

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে আওয়ামী লীগ সরকারের আমলের অপরিকল্পিত নানা উদ্যোগ বন্ধ করার দাবি কক্সবাজারবাসীর।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...