প্রকাশিত: ০৩/০১/২০২২ ৯:০০ এএম

কক্সবাজারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অফিস উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কক্সবাজারে দুদকের কার্যক্রম শুরু হলো।

শহরের সাংস্কৃতিক কেন্দ্রে রবিবার কমিশনের অস্থায়ী সমন্বয় কার্যালয়ের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।
এসময় জহুরুল হক বলেন, ‘দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স অবলম্বনে আমরা কাজ করে যাচ্ছি।দুর্নীতি শতভাগ দমন না হলেও যেন কমে আসে সেটাই আমাদের লক্ষ্য। পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত নয়। আমরা যেন সহনীয় পর্যায়ে থাকি।’

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জাকির হোসেন, জেলা প্রশাসক মামুনুর রশীদ, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলামসহ অনেকে

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer