প্রকাশিত: ১৯/১২/২০২০ ৬:১১ পিএম , আপডেট: ১৯/১২/২০২০ ৯:৩৪ পিএম

কক্সবাজারের হিমছড়ির দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিমান বাহিনীর উদ্ধারকারী একটি দল। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে হিমছড়ির দুর্গম দরিয়ানগর পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে আসেন। হিমছড়ির দরিয়ানগর পাহাড়ি এলাকায় যাওয়ার পর তারা কোথায়, কোন অবস্থানে আছে তা নির্ধারণ করতে পারছিলেন না। এক পর্যায়ে তারা পাহাড়ি এলাকায় আটকে পড়েন। অবশেষে কল দেন ৯৯৯ এ (জাতীয় হেল্প লাইন)। হেল্প লাইনে ঘটনা জানার পর পুলিশ শিক্ষার্থীদের উদ্ধারে বিমান বাহিনীকে অবহিত করেন।
এদিকে, বিমানবাহিনী দায়িত্ব নিয়ে বিকেলে দরিয়ানগর পাহাড়ি এলাকায় অনেক খোঁজাখুঁজির পর তাদের অবস্থান শনাক্ত করে। পরে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।
এদিকে, মেডিকেল টিম গঠন করে উদ্ধারকৃত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer