উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৭/২০২৩ ৪:০৭ পিএম , আপডেট: ১৮/০৭/২০২৩ ৪:০৮ পিএম

কক্সবাজার চকরিয়া যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে চাকরি হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের আরও ৬ যাত্রী আহত হন।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় অভিযুক্ত বিসমিল্লাহ পরিবহনের বাসটি জব্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে বিসমিল্লাহ নামের একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এতে কক্সবাজার চট্টগ্রাম সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...