ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৪ ৯:৩৪ এএম

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার ৬৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। এর আগে কক্সবাজারে দুবার চ্যাম্পিয়নের পর এবার চট্টগ্রামের জব্বারের বলীখেলায়ও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

শনিবার (১১ মে) কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত বলি খেলার ৬৯ তম আসরে মহেশখালী উপজেলার কালু বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ।

শুক্রবার (১০ মে) বিকালে শুরু হওয়া এই বলিখেলার শেষ দিন শনিবার বিকাল ৫ টা থেকে শুরু হয় এই বলিখেলার প্রতিযোগিতা। যেখানে প্রথম মেডেলে অংশ নেন বাঘা ও কালু। টানা ৫ মিনিটের পর কালুকে পরাজিত করে প্রথম মেডেলের চ্যাম্পিয়ান হন বাঘা।

এর আগে দ্বিতীয় মেডেল টানা ১০ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মোহাম্মদ হোসেন বলি। তিনি একই উপজেলার লালু বলিকে পরাজিত করেন। তৃতীয় মেডেল চ্যাম্পিয়ান হয়েছেন মহেশখালীরই মোহাম্মদ শফি উল্লাহ বলি। তিনি পরাজিত করেন আমিন বলিকে। এরপর আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও মেলা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বলীখেলা ও বৈশাখী মেলার পৃষ্ঠপোষক শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-সেব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দু’দিনের আয়োজনে প্রতিযোগিতার ৩ ক্যাটাগরিতে অংশ নিয়েছেন ৪০০ বলী।

প্রসঙ্গত, কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য অংশ ডিসি সাহেবের বলীখেলা। ১৯৫৬ সালে কক্সবাজার মহকুমা থাকাবস্থায় ‘এসডিও সাহেবের বলীখেলা’ নামে এ খেলার প্রবর্তন হয়। ১৯৮৪ সালে কক্সবাজার জেলায় রূপান্তর হওয়ার পর ‘এসডিও সাহেবের বলীখেলার’ নাম বদলে ‘ডিসি সাহেবের বলীখেলা’ করা হয়

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...