ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১১:০০ এএম

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় মাসের এক শিশু এবং তার বাবা-মাসহ পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ জন চট্টগ্রামমুখী অটোরিকশার যাত্রী ছিলেন। এদের মধ্যে নিহত অটোরিকশা চালক মনিরুল মান্নান টৈটং ধনিয়াকাটা এলাকার ছৈয়দ আলমের ছেলে। আর নিহত দম্পতি ফিরোজ ও তার স্ত্রী শারমিন চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। তাদের ছয় মাস বয়সী শিশুও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার নাম জাহেদ। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer