ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৩ ৭:৪৭ এএম

কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৮ জনকে আটক করার কথা জানিয়েছে র্যাব।
র্যাবের দাবী আটকদের মধ্যে তাহের ও মঞ্জু দুইটি ডাকাত দলের প্রধান। এসময় আটকদের কাছ থেকে একটি রামদা, তিনটি কিরিচ, একটি ছুরি ও ২টি দেশীয় টিপ ছুরি উদ্ধার করা হয়।

বুধবার দিনগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী।
আটকরা হলো, কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার মৃত উসমান গনির ছেলে রবিউল আলম (৩৫), সমিতি পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে রমজান আলী (৩৫), বাদশাঘোনার কাশেমের ছেলে ওসমান (৩২), নতুন বাহারছড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে মঞ্জুর আলম(৩০), টেকনাফের জালিয়াপাড়া এলাকার মৃত মোঃ বদুর ছেলে মোঃ জোবায়ের (৩৫), কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত মোঃ বকরের ছেলে মোঃ তাহের (৩৫), মহেশখালীর ধলঘাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৮) ও কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার মোঃ ইউসুফের ছেলে নবী হোসেন (২৭)।
র্যাব কর্মকর্তা মোঃ আবু সালাম চৌধুরী জানান, ঝাউবনের ভেতর কতিপয় অপরাধী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৮ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা একত্রে সমবেত হয়ে পর্যটকদের ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে ওতপেতে ছিল। তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer