ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৫/২০২৫ ৪:২৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় জায়গার বিরোধ নিয়ে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনার পর প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন জামায়াত নেতা আরিফুল ইসলাম (৪৮)। এ সময় গুরুতর আহত হন জেঠাতো ভাই খায়রুল আলম (৪০) নামের আরও একজন। আহতকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের হাছিমার কাটাস্থ সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম সিকদার পাড়ার আলতাফ আহমদ চৌধুরীর পুত্র এবং তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কৈয়ারবিল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আহত জেঠাতো ভাই খায়রুল আলমের বাবার নাম জামাল হোসেন চৌধুরী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়- সিকদার পরিবারের ভূ-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একান্নবর্তী পরিবারের ওয়ারিশদের মধ্যে। এনিয়ে প্রতিনিয়তই ঝগড়া-বিবাদ লেগে থাকতো পরিবারগুলোতে। তারই ধারাবাহিকতায় জায়গা নিয়ে সকাল থেকে চরম উত্তেজনার মধ্যে প্রতিপক্ষ রাজু মিয়া বৈদ্যের ছেলে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি শরীরের একাধিক স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফুল ইসলাম।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাত করা হয় জেঠাতো ভাই খায়রুলকেও। এতে সেও গুরুতর আহত হন।

এদিকে ঘটনার পর থেকে পালিয়ে একটি বাড়িতে আত্মগোপনে চলে যান জামায়াত নেতা আরিফুল ইসলামকে ছুরিকাঘাতকারী সুজন মিয়া। তবে তাকে ধরতে সেনাবাহিনী ও পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। কিছুক্ষণ পর তাকে আটক করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা বাহিনী। এই তথ্য জানিয়েছে চকরিয়া থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) রিদুয়ানুল হক জানান- জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ জিম্মায় নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...