প্রকাশিত: ১৪/০৩/২০২২ ৪:০৭ পিএম

কক্সবাজারে মো. আরাফাত (১৮), সোহাগ (২১) ও মো. রিয়াদ (১৮) নামে মানিক গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এসময় তাদের কাছ থেকে ১টি ড্যাগার ও ১টি ছুরি উদ্ধার করা হয়।

রবিবার (১৩ মার্চ) রাত ১২ টার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। আজ ১৪মার্চ, সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি বলেন, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ পথে কতিপয় অপরাধী চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি টিম অভিযানে যায়। র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে ১টি ড্যাগার ও ১টি ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মানিক গ্যাং এর সদস্য এবং দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে কক্সবাজার শহর এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer