প্রকাশিত: ০১/০২/২০১৯ ৫:২৬ পিএম

জে.জাহেদ, চট্টগ্রাম:
বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোরশেদ হোসাইন তানিমের নেতৃত্বে কক্সবাজার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গত কয়েকদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন স্কুলে ঘুরে ফিরে জেলা ছাত্রলীগের নেতারা এ শিক্ষা উপাদান বিতরণ করেন। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিতরণ কালে নেতৃবৃন্দরা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এদেশের মা মাটি তথা স্বাধীনতার ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগকে বাদ দিয়ে এদেশের ইতিহাস লিখা যাবে না।’

ছাত্রলীগ হলো ছাত্রদের অধিকার আদায় ও দাবি আদায়ের সংগঠন আর তাই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠার এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে যাচ্ছে।

এদেশের নব প্রজন্মকে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস’কে জানান দেওয়া এবং বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হওয়ার আহবান জানান তারা।

শহরের একাধিক স্কুলে প্রায় কয়েক শতাধিক ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ খাতা, কলম, স্কেল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer