ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ৬:০১ পিএম
ফাইল ছবি

কক্সবাজার টেকনাফ নাফনদীতে চোরাকারবারিদের গুলিতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪জুন) রাতে টেকনাফ নাজিরপাড়া এলাকায় নাফনদীতে সীমান্তে এই ঘটনা ঘটে। সশস্ত্র চোরাকারবারি গুলিতে তাঁরা আহত হন বলে জানিয়েছে বিজিবি।

আহত বিজিবির সদস্যরা টেকনাফ ২ বিজিবির সদস্য।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এসময় বাংলাদেশের জলসীমায় টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। বিজিবিও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এসময় মায়ানমারের সশস্ত্র চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। চোরাকারবারিরা গুলি করতে করতে করতে মায়ানমার সীমান্তের ভিতরে চলে যায়। আহত দুই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...