প্রকাশিত: ১৭/০৮/২০২১ ৮:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০২১ ৮:২৫ পিএম


কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঢাকা পোস্টকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে আছি। বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer