উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১২/২০২৩ ৭:১০ পিএম

পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস। বাসগুলোকে ট্যুরিস্ট বাস নাম দিলেও স্থানীয়রাও যাতায়াত করতে পারবে সিটি বাসে করে। রেলস্টেশন থেকে শহরের শহীদ স্মরণী মোড় অর্থাৎ ঘুনগাছতলা পর্যন্ত নিয়মিত চলাচল করবে দ্বিতল বাসগুলো।

একটি বাসে ৭৫ টি করে আসন রয়েছে। রেলস্টেশন থেকে ডলফিন মোড় জনপ্রতি ভাড়া পড়বে ১৫ টাকা, সুগন্ধা মোড় ২০ টাকা, লাবনী মোড় ২৫ টাকা, হলিডে মোড় ৩০ টাকা এবং ঘুনগাছতলা ৩৫ টাকা।

প্রথম দিনেই যাত্রীতে ভরা ছিলো বাসগুলো। যাত্রীরা বলছেন সরকারি এমন সেবার মাধ্যমে অটোচালকদের দৌরাত্ম কমবে।

যাত্রীরা বলেন, রেলস্টেশনে থেকে ডলফিন মোড় যেতে চাইলে অটোওয়ালা ২০০/১৫০ টাকা ভাড়া চেয়ে বসেন। আমাদের ক্ষেত্রে যা বহন করা খুবই ব্যয়বহুল। বিআরটিসির এই সার্ভিস খুব ভালো উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা বলছেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রেনের যাত্রীদের যাতে কোন অসুবিধা না-হয় সেকারণেই সার্ভিসটি চালু করা হয়েছে। যেখানে নামমাত্র মূল্যে পর্যটকরা কক্সবাজার শহরে যাতায়াত করতে পারবেন।’

এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও বিআরটিসির ছাদখোলা বাস সার্ভিসও চালু হচ্ছে শীগ্রই।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...