ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৩/২০২৬ ৭:৩৫ পিএম

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহেরের (২৮) মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে শরীরে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে এলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয় তাকে। ইনহেলিশন বার্নসহ শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসক।

উল্লেখ্য, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে পাম্পে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। পরে দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে তাহেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিলে এলে ভর্তি দেওয়া হয়।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer