উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১১:৩৬ এএম
Single Page Top

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন তিনি।

সোমবার (০৭ অক্টোবর) সকালে শৈবাল পয়েন্টে গোসলে নেমে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুল ছাত্রের নাম আজমাইনুল হক। সে কক্সবাজার পলিটেকনিক স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবর নাম করুমুল হক। সে শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা।

জানা যায়, ৯ বন্ধু স্কুল পালিয়ে একসাথে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলার এক পর্যায়ে গোসলে নেমে ২ বন্ধু নিখোঁজের ঘটনা ঘটে। তারমধ্যে একজনকে উদ্ধার করে অন্যান্য বন্ধু এবং জেলেরা।

সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয়। কয়েকজন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলে। তারপর ফুটবল খেলা শেষে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় ২ জন। তারমধ্যে একজনকে উদ্ধার করেছে। আমরা নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করছি।

আজমাইনুল হকের বড় ভাই আশফাকুল হক জানান, সে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। স্কুল শুরু হয় সকাল আটটায়। তারপর আমরা স্কুল শিক্ষকের মাধ্যমে খবর পাই সে নিখোঁজ রয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer