প্রকাশিত: ৩০/১১/২০২১ ১০:১৭ পিএম

বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুইটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের পাখায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) কক্সবাজার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে গরু দুটি মারা গেলেও বিমানে থাকা ৯৪জন যাত্রীর প্রত্যকেই অক্ষত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মি‌নিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

কিন্তু উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সাথে বিমানের ডান পাখার সংঘর্ষ হয়। এতে গরু দুটি মারা যায়। এখন পর্যন্ত গরুর মালিক সম্পর্কে জানা যায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সাতটা পাঁচ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...