উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১২/২০২২ ৬:৫৭ এএম

কক্সবাজারের কুতুবদিয়ায় কিশোর প্রেমের জেরে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলার কৈয়ারবিল ঘিলাছড়ি মিয়াজির পাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের মো: ইসকান্দর এর একমাত্র মেয়ে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সদস্য অষ্টম শ্রেণির পরীক্ষার্থী নাঈমা খানম(১৫) ঘরের বিমের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মা কামরুন্নেছা দেখে সবাইকে খবর দিয়ে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
ছাত্রীর চাচি জোসনা জানান, প্রায় ৪ বছর ধরে স্থানীয় নজর আলী মাতবর পাড়ার মনছুর আলমের ছেলে নিশাত(২০) নাঈমাকে উত্ত্যাক্ত করে আসছিল। বিভিন্ন সময় তার পরিবারকে এ ব্যাপারে বিচারও দেয়া হয়। গত কয়েকমাস ধরে তাদের মাঝে সম্পর্ক হতে থাকে। গত ২৫ নভেম্বও গভীর রাতে ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায় নিশাত। জানাজানি হলে পরিদিন তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি ২৬ নভেম্বর শালিশী বৈঠকে উভয় পক্ষের মাঝে বিয়ের শর্তে সমঝোতা করে দেন। মাস না পেরুতেই পারিবারিক চাপে নিশাত সটকে পড়ার মানষে শনিবার নাঈমাকে মোবাইলে কড়া ভাষায় বেশ কিছু মেসেজ দেয়-তাকে ভুলে যেতে। এটি সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় নাঈমা।

কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মো: আজমগীর জানান, স্কুল ছাত্রির বয়স কম থাকায় দু‘বছর পর মেয়েকে শ্বশুরবাড়ি নেয়ার শর্তে উভয়পক্ষের মাঝে সমঝোতা করে দিয়েছিলেন।
হাসপাতালে লাশের সুরতহাল নিতে আসা থানার এস.আই রুবেল জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিশাত আলী আকবর ডেইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নৈশ প্রহরী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...