উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৩/২০২৪ ১১:১০ এএম

কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠের খাল শুকিয়ে গেছে। খালে এখন কাদামিশ্রিত পানি। আর ওই কাদায় আগুন দিলেই জ্বলে উঠার ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এমন ঘটনা ঘটে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়।

জানা গেছে, কাদাপানিতে আগুন জ্বলছে কিংবা গ্যাসের সন্ধান পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক শত শত নারী-পুরুষ দেখতে ভিড় করছে।

স্থানীয় নুরুল আবছার বলেন, প্রায় ত্রিশ বছর আগে এ জায়গায় পানিতে বুদবুদ হতে দেখেছি। পানিতে সবসময় বুদবুদ করে। তবে এ ধরনের চার-পাঁচটি জায়গায় এ ধরনের দৃশ্য চোখে পড়েছে। এখন দেখলাম কাদা-পানিতে আগুন দিলে জ্বলে উঠে। আমাদের ধারনা তেল কিংবা গ্যাসের সন্ধান মিলবে এখানে।

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, অনেকদিন ধরে দেখছি পানি চলাচল এ খালে দুইটি স্পটে পানিতে বুদবুদ করতে। এখন খালে পানি নেই। সকাল ১১টার দিকে যে জায়গায় বুদবুদ হচ্ছিল সেখানে একটি পলিথিনে আগুন দিলে বুদবুদের জায়গায় কাদামিশ্রিত পানিতে আগুন ধরে যায়। পরে এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ দেখতে জড়ো হচ্ছে। গ্যাসের কারণে এমন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকালে সরেজমিন দেখা যায়, মাতবরপাড়া হাজী মার্কেটের দক্ষিণ পাশে রিয়াজ উদ্দিনের বাড়ি সংলগ্ন লবণমাঠের পানি চলাচল খালের মাঝপথে পানিতে বুদবুদ করছে। খালে পানি নেই। কাদামিশ্রিত ওই জায়গায় মুজাহিদ নামের একজন ছোট্ট শিশু পলিথিনে ম্যাচের আগুন দিচ্ছে। আর পলিথিনের আগুন ওই বুদবুদের জায়গায় দেওয়ার সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। চারিদিকে শত শত উৎসুক নারী-পুরুষ সে দৃশ্য দেখার জন্য ভিড় করছে। সকলের ধারণা গ্যাস কিংবা তেলের কারণে আগুন ধরছে।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি এখন শুনলাম। ইউপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরিদর্শনে যাব।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer