উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ১১:২৮ এএম

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার উলুবনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ডুলাহাজার বাসিন্দা।

চকরিয়া থানা-পুলিশ ও কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত মে মাসে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ঘটনার পরপরই কলেজছাত্রীর পরিবার মামলার করার প্রস্তুতি নেন। ওই ছাত্রীর পরিবারকে আইনের আশ্রয় নিলে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন অভিযুক্তের পরিবার। পরে কলেজছাত্রীর পরিবার ভয়ে চুপ হয়ে যায়।

কয়েক দিন আগে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি পুলিশের নজরে এলে ওই কলেজছাত্রীকে থানা-পুলিশ হেফাজতে নেয়। অভিযুক্ত তরুণকে ধরতে পুলিশের একাধিক দল অভিযানে নামে। গতকাল রাত ১১টার দিকে ডুলাহাজারা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করা হয়েছে। হৃদয় মামলার প্রধান আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...