প্রকাশিত: ১২/০৮/২০২১ ৯:৫৬ এএম

আগের সকল রেকর্ড গুড়িয়ে কক্সবাজার জেলায় মহামারি করোনাভাইরাসে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ১৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদেরকে নিয়ে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৪০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার এই তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলা জুড়ে করোনাক্রান্ত ৭ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর এটাই নতুন রেকর্ড। ১০ আগস্ট মৃত্যূবরণ করে ৫ জন। জেলায় করোনায় মৃতের সংখ্যা এখন ২২৬ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ১০১ জন। এছাড়া উখিয়ায় ৪৩ জন,চকরিয়ায় ২৪ জন,টেকনাফে ২৩ জন,রামুতে ১৮ জন,পেকুয়ায় ৯ জন,মহেশখালীতে ৫ জন এবং কুতুবদিয়ায় ৩ জন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় জেলায় ১৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। ৮৬২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২০.০৬ ভাগ।

শনাক্তদের মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ৪০ জন,উখিয়ার ৫৫ জন এবং টেকনাফে ৪৮ জন রয়েছেন।

তাদের নিয়ে জেলায় করোনাক্রান্তের সংখ্যা এখন ১৯ হাজার ৯৪০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৩১১ জন। বর্তমানে ৫০৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।আর জেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যূবরণ করেছেন ২৯ রোহিঙ্গাসহ ২২৬ জন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...