প্রকাশিত: ১৩/০৬/২০২০ ৫:৫৭ পিএম , আপডেট: ১৩/০৬/২০২০ ৫:৫৮ পিএম

আনছার হোসেন::
পর্যটন রাজধানী কক্সবাজারে করোনাভাইরাসে উপসর্গে ভোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে মারা যান। অন্যজন কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন।

এরা হলেন কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকায় বসবাসকারি চকরিয়ার বাসিন্দা ও আইনজীবী সহকারি মোহাম্মদ ইমরান এবং কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা মো. জয়নাল আবেদীন (৫০)। এদের মধ্যে মোহাম্মদ ইমরান কক্সবাজারের শ্রমিক লীগ নেতা নাছির উদ্দিন ওরফে কালা নাছিরের ভগ্নিপতি।

হাসপাতাল ও পারিবারিক সুত্র এই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সুত্র মতে, আইনজীবী সহকারি মোহাম্মদ ইমরান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (৯ জুন) কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ওখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিশেষ এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার প্রশান্তি জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালের লাইফ সাপোর্টে থাকাকালিন আজ শনিবার (১৩ জুন) সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

সুত্র মতে, মোহাম্মদ ইমরান করোনার উপসর্গ দেখা দিলে গত পহেলা জুন করোনা টেষ্টের জন্য নমুনা জমা দিয়েছিলেন। দীর্ঘ ১১ দিন পর বৃহস্পতিবার (১১ জুন) সেই রিপোর্ট পাওয়া যায়। তবে সেই রিপোর্ট ছিল নেগেটিভ। কিন্তু মোহাম্মদ ইমরানের স্ত্রী রিনা করোনা ‘পজিটিভ’ ছিলেন। তিনিও স্বামীর সাথে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু দুইদিন আগে তাকে কক্সবাজার পাঠিয়ে দেয়া হয়।

বর্তমানে স্ত্রী রিনা চকরিয়া আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে কক্সবাজার সদর হাসপাতাল সুত্র জানান, কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা মো. জয়নাল আবেদীন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুৃক্রবার (১২ জুন) কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি আইসোলেশন ওয়ার্ডের ১৭১ নাম্বার রোগী ছিলেন।

আজ শনিবার (১৩ জুন) সকাল ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।

ইসলামিক ফাউন্ডেশনের করোনা রোগী দাফন-কাফন কমিটির স্বেচ্ছাসেবক দল জয়নাল আবেদীনের দাফন প্রক্রিয়া করবেন বলেন জানিয়েছেন কমিটির সদস্য ও কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী। সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer