প্রকাশিত: ১০/০৭/২০২০ ৭:৩৬ এএম

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের পিএমখালীর মাছুয়াখালী বাজারপাড়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আবদুল মালেক (৪২) গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলািই) সন্ধ্যায় সদরের পিএমখালীর চেরাংঘাটা বাজার থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

আবদুল মালেক পিএমখালী মাইজপাড়ার কবির আহমদের ছেলে এবং কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি (তদন্ত) মো: খায়রুজ্জামান।

গত ২৬ মার্চ রাত ১ টার দিকে মাছুয়াখালী বাজারপাড়ায় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা নুরুল কবিরের বসতবাড়ীতে ঢুকে ব্যাপক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

এতে নুরুল কবিরের ছেলে পিএমখালী কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক নুরুল আলমসহ পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের দায়ের কোপে নুরুল আলমের ডান কানের অংশ কেটে যায়। তাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।

পরে এ ঘটনায় ভিকটিম নুরুল আলম বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর-২৯৬/২০২০। মামলায় আবদুল মালেকসহ ১১ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছে আরো ৩/৪ জন আসামী।

স্থানীয়রা জানিয়েছে, আবদুল মালেক ২/৩টা সন্ত্রাসী গ্রুপ লালন করে। এলাকার প্রায় অপকর্মের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। ছাত্রলীগের সাবেক পদবী জাহির করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে আবদুল মালেক। ভয়ে এলাকাবাসী মুখ খোলতে সাহস করে না। তার গ্রেফতারের সংবাদে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পিএমখালীতে।

উল্লেখ্য, নুরুল কবির জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী হাবিবুর রহমানের সেজ ভাই।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer