প্রকাশিত: ২৮/১১/২০২১ ২:০৩ পিএম

এম.এইচ আরমান::
রোববার সকালে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনের দুই কেন্দ্রে পুলিশের উপ-পরিদর্শকের বডিতে ক্যামেরা সেট করা অবস্থায় ডিউটি পালন করতে দেখা যায়। ছোট আকৃতির এই ক্যামেরা দায়িত্বরত দুইজন পুলিশ সদস্যের অন্যান্য কম্পলসারি অ্যাক্সেসরিজের মতো ইউনিফর্মের সঙ্গে বিশেষ পদ্ধতিতে সংযুক্ত করা হয়েছে।

ডিউটি শুরুর আগেই নিজেদের পোশাকে বিশেষায়িত ক্যামেরা স্থাপন করবেন পুলিশ সদস্যরা। এর মধ্যে কেউ হয়তো টহলে যাবেন, আবার কেউ যাবেন অপরাধী গ্রেপ্তারের অভিযানে।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশে কাজের সচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজের আরো গতিশীলতায় বডি ওর্ন ক্যামেরা ব্যবহার হয়। বডি ওর্ন ক্যামেরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে, ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শেখ মনির-উল গিয়াস জানান, কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের উপ- নির্বাচনের দুই কেন্দ্রের দুইজন অফিসারকে জেলা পুলিশের পক্ষ থেকে দুইটি বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যেন নির্বাচনের বাস্তব চিত্রটি ধারণ করে রাখা হয়।

বডি ওর্ন ক্যামেরায় সহজেই অডিও ধারণসহ স্টিল ছবিও ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুম থেকে বা যেকোনো স্থানে বসেই ক্যামেরার সবকিছু তদারকি করা যাবে। পুলিশের এই ‘বডি ওর্ন ক্যামেরা’ ভ্রাম্যমাণ সিসিটিভি তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...