প্রকাশিত: ২৩/০৩/২০২২ ৭:৩৮ এএম

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার সিকদারপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলে। এ সময় ইয়াবা কারবারী স্ত্রী অজুফা ইয়াছমিন (৩৬) কে আভিযানিক দলের মুখে ফেলে পালিয়ে গেছেন ‘সাংবাদিক’ নুরুল আলম মুজাহিদ (৩৯)। মুজাহিদ পালিয়ে টেকনাফের নিজ এলাকার রঙ্গিখালীতে আত্মগোপন করেছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

অভিযানে নুরুল দম্পতির কাছে প্রায় ৯ হাজার চারশো পিস ইয়াবা মিলেছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযান টের পেয়ে স্বামী নুরুল পালাতে সক্ষম হলেও আটক হয়েছে স্ত্রী অজুফা ইয়াছমিন। পলাতক মুজাহিদ ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন বলে জানা যায়।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, নুরুল তার স্ত্রী অজুফাকে নিয়ে শহরের বিজিবিক্যাম্পের সিকদার পাড়ার একটি চার তলা ভবনের নীচ তলায় সাংবাদিক পরিচয়ে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে এই দম্পতি মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে তথ্য দিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল সাংবাদিক পরিচয়ে তার স্ত্রী অজুফাকে দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করেছে। তাদের উভয়ের বাড়ি টেকনাফ হওয়ায় ইয়াবা পাচার তাদের কাছে সহজলভ্য একটি ব্যাপার।

নুরুল টেকনাফের হ্নীলার দক্ষিণ হ্নীলা এলাকার রঙ্গীখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং তার স্ত্রী অজুফা একই এলাকার মৃত জাফর আহমদের মেয়ে। প্রায় বছর তিনেক ধরে তারা কক্সবাজার শহরের সিকদার পাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকছেন। মাস তিনেক পূর্বেও নুরুলের মেয়ে ও তার জামাই বিপুল পরিমাণ ইয়াবাসহ মিরসরাই থানা পুলিশের হাতে আটক হয়।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমাদের একটি আভিযানিক দল উক্ত নারী মাদক কারবারীকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল মালিক নুরুল অভিযান টের পেয়ে পালিয়েছে। তাকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। সুত্র: সাগরদেশ

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...