ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৫:০২ পিএম

কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেলকে (৫৪) যৌন নিপীড়নের ঘটনায় আসামি তারিকুল ইসলামকে (২২) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক জেলা ও দায়রা জজ এস. এম. জিললুর রহমান এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, গত ১০ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হিলটপ সার্কিট হাউস উর্ধ্বমুখী ঢালু পাকা রাস্তায় যৌন হেনস্তার শিকার হন মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও ক্লিনটন কিম্মেলের স্ত্রী। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার শাহিন টাওয়ার এলাকায় বসবাস করছিলেন।

ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যে আসামি তারিকুল ইসলামকে (২২), পিতা ফরিদুল আলম ও মাতা হাসিনা, সাং—মোহাজেরপাড়া, কক্সবাজার পৌরসভা থেকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে ১২ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১০ ধারায় অভিযোগপত্র (নং-১২৯) দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আজ (১৯ আগস্ট ২০২৫) আদালত অভিযুক্ত তারিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেন। জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গ্রেপ্তারের তারিখ থেকেই এ রায় কার্যকর হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...