প্রকাশিত: ২৯/১২/২০১৯ ৯:১৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার কলাতলি হোটেল-মোটেল জোনের হোটেল পিংক শোরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, বিপুল পরিমাণ ইয়াবা ও ২টি কিরিচসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার এস আই তৈয়মুরের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলের অফিস কক্ষে এ অভিযান চালান।

কক্সবাজার সদর মডেল থানার এসআই তৈয়মুর জানান, শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল পিংক শোরে অফিস কক্ষে অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার এসআই তৈয়মুর জানান, শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল পিংক শোরে অফিস কক্ষে অভিযান চালানো হয়।

এসময় সেখানে রক্ষিত একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, ২টি কিরিচ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সেখানে উপস্থিত ৪ জনকে আটক করা হয়। তবে তিনি তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয় এবং উদ্ধার করা ইয়াবার পরিমাণ জানাতে পারেনি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...