উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০২/২০২৩ ৪:১৫ পিএম

কক্সবাজার হোটেল মোটেল জোনের সী আলিফ হোটেল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোনে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে হোটেলের ৪১১নং কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রিপোর্ট লেখাকালে লাশ দুইটি হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।

হোটেল থেকে পাওয়া তথ্যমতে, নিহত মায়ের নাম সুমা দাস। তিনি চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়া নাথপুর এলাকার বাসিন্দা। স্বামী দুলাল বিশ্বাস। মেয়ের নাম জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ৩ সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রুম নেন দুলাল বিশ্বাস। তারা কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালে সবাই হাসিমুখে ছিল। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখা যায়। হোটেল বয় গিয়ে দেখে, মা-মেয়ের মরদেহ পড়ে আছে। পড়ে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছি।

ঘটনার পর ২ সন্তানকে নিয়ে লাপাত্তা স্বামী পরিচয় দেওয়া লোকটি।

তবে কী কারণে হত্যা করা হয়েছে, রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...