প্রকাশিত: ১৭/০২/২০২০ ৯:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের বাজারঘাটায় মৌসুমি আবাসিক হোটেল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মৌসুমি হোটেলের একটি কক্ষের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেল রেজিস্টার অনুযায়ী ওই তরুনীর নাম মরিয়ম বেগম (২৯) এবং সে উখিয়া উপজেলার তুতুর বিল এলাকার শামসুল আলমের স্ত্রী।
এদিকে শামসুল আলম স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠলেও সে প্রকৃত স্বামী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ খায়রুজ্জামান।
তিনি বলেন, আইনজীবী সহকারী পরিচয় দিয়ে শামসুল আলম নামের এক ব্যক্তি গত দুইদিন আগে মরিয়মের স্বামী পরিচয়ে হোটেলটিতে উঠে। রোববার দিবাগত রাত পর্যন্তও কোন-সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয় হোটেলের লোকজন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হোটেল কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্ত মোঃ খায়রুজ্জামান।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...