প্রকাশিত: ২১/০৯/২০২১ ৩:৫৯ পিএম
Single Page Top

কক্সবাজারের ১৪টি ইউপি নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত ছয় প্রার্থী এবং স্বতন্ত্র ছয় প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। নির্বাচনে দুই ইউপিতে ফলাফল স্থগিত রয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন এ ফলাফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা যায়, কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর হোসেন, টেকনাফ সদর ইউনিয়নে জিয়াউর রহমান জিহাদ, হ্নীলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের রাশেদ মাহমুদ আলী, মহেশখালী উপজেলার কুতুবজোমে আওয়ামী লীগের শেখ কামাল, হোয়ানকেরে স্বতন্ত্র প্রার্থী মীর কাশেম আলী, মাতারবাড়িতে আওয়ামী লীগের এসএম আবু হায়দার, কুতুবদিয়া উপজেলার আলী আকবর, ডেইলে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম সিকদার, লেমশীখালীতে বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন, উত্তর ধুরুংয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম, দক্ষিণ ধুরুংয়ে স্বতন্ত্র আলাউদ্দিন আল আজাদ, কৈয়ারবিলে আওয়ামী লীগের আজমগীর মাতবর ও পেকুয়া উপজেলার টৈইটংয়ে আওয়ামী লীগের মনোনীত জাহেদুল ইসলাম চৌধুরী জয়ী হয়েছেন।

অন্যদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মোট ১১টি কেন্দ্রের ৯ টিতে স্বতন্ত্র প্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমির নূর আহমদ আনোয়ারি আওয়ামী লীগ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের চেয়ে দুই হাজার ৯২৭ ভোটে এগিয়ে আছেন। অপর স্থগিত হওয়া দুটি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৬০০। কুতুবদিয়ার সদর বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। তবে বাকি অবশিষ্ট কেন্দ্রগুলোর ভোট গণনায় জাতীয় পার্টির আ ন ম শহীদ উদ্দিন ছোটন এগিয়ে আছেন। সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer