প্রকাশিত: ০১/০৩/২০১৮ ১২:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৯ এএম
সিজার অপারেশন_rtvonline.com

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছাগলের বাচ্চা হয়েছে। বলা হচ্ছে, চকরিয়ায় ছাগলের অস্ত্রোপচার করে ছানা জন্মের ঘটনা এটাই প্রথম।
মঙ্গলবার রাতে সিজারিয়ান বাচ্চাটি হয়। সিজারিয়ান অপারেশনটি করেন প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসি আকতার দীপ্তির নেতৃত্বে একদল চিকিৎসক।

ডা. ফেরদৌসি আকতার দীপ্তি বলেন, অপ্রতুল যন্ত্রপাতি ও হাসপাতালের অনুপযুক্ত পরিবেশের পরও সিজার করা হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর এতে সফলতাও পাওয়া গেছে। বাচ্চা ও মা উভয় সুস্থ আছে। অনেকেই জানেন না পশুরও সিজারের মাধ্যমে বাচ্চা হয়।
জানা যায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলি বাজার মুসলিমনগর এলাকার ফালেছা বেগম একটি মা ছাগল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে আসেন। এরপর ডা. ফেরদৌসি আকতার ওই ছাগলটিকে পর্যবেক্ষণ করেন এবং সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।
ছাগলটি তিনমাস আগে এক্সিডেন্ট করে। এ কারণে ছাগলটির স্বাভাবিক প্রসবের সম্ভাবনা ছিল না। মা ছাগলটির জরায়ুতে পানি ভাঙা শুরু হলেও বাচ্চা প্রসব হচ্ছিল না। এ কারণে ছাগলটিকে পশু হাসপাতালে নিয়ে আসা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer