ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৫ ৯:০৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় নুরুল আমিন (৬২) নামে একবৃদ্ধ নিহত হয়েছেন।


শনিবার (১০ মে) সাড়ে ৫টার দিকে লোহাগাড়ার চুনতি দারোগা পাড়া গ্রামে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন উপজেলার চুনতি ২ নম্বর ওয়ার্ড হাদুর পাড়া গ্রামের মৃত অলি বকসুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মাবুদ রয়েল জানান, নিহত নুরুল আমিন শারিরীকভাবে অসুস্থ। প্রতিদিন বিকেলে রেললাইনের পাশে হাঁটতে বের হন। ঘটনারদিনও রেললাইনে হাঁটার সময় কক্সবাজার গামী ট্রেনের ধাক্কায় রেললাইনে পড়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাথা ও পায়ে আঘাত পেয়েছেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মো. লোকমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসে লোহাগাড়া স্টেশনে যাত্রাবিরতি শেষে কক্সবাজারের উদ্দশ্যে ছেড়ে গেলে চুনতি এলাকায় পৌঁছলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...