উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৯:১০ এএম

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার অভিযোগে অভিযুক্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে আটক করে ট্যুরিস্ট পুলিশ। পরে হোটেল কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে তাকে ছেড়ে দেয়া হয়।শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

 

জানা যায়, হোটেল মিশুকে এসে ট্যুরিস্ট পুলিশ অভিযুক্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে হোটেল কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। কর্তৃপক্ষের আশ্বাসের পর আটক কর্মীকে ছেড়ে দেওয়া হয়।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কক্সবাজারে পর্যটকদের সাথে কেউ বাটপারি বা প্রতারণা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সুত্র: পূর্বকোণ

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...