উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ৪:৩৪ পিএম

কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করে।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এমডি গোলাম মোরশেদ আবেদিত সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে, কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়ের স্বাক্ষর নকল করে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বিজ্ঞপ্তিটিতে উল্লেখিত ই-মেইল ও অন্যান্য তথ্যাদির সাথে ওই হাসপাতালের কোন সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরে জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র’ আজাদী

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer