প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ৯:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
জাতীয় শোক দিবস ও সনাতনধর্মালম্বীদের শুভ জস্মাষ্টমী-র ছুটিতে কক্সবাজারে লক্ষাধিক পর্যটকদের আগমন ঘটেছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানী রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

সোমবার দুপুরে সুগন্ধা বীচ পয়েন্টে ছদ্মবেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম(জয়) ও জুয়েল আহমেদ।

এ সময় সম্মানিত পর্যটকদের সাথে খারাপ ব্যবহার ও হয়রানি করার কারণে চারটি জেট স্কী জব্দ করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সৈকতে মোটর সাইকেল চালানোর দায়ে চালককে জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়। এসময় বীচকর্মীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে খুব শীঘ্রই সমুদ্র সৈকতে জেট স্কী,বীচ বাইক, কিটকট, ছাতা মার্কেটসহ সংশ্লিস্ট সকল ব্যবসায়ী ও কর্মচারীদেরকে সম্মানিত পর্যটকদের সাথে সদ্ব্যবহার করাসহ এ সংক্রান্ত বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে বলে জানান ম্যাজিষ্ট্রেটবৃন্দ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer