উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০১/২০২৩ ৮:১৭ এএম

নেচে-গেয়ে আতশবাজির ঝলকানি আর ফানুস উড়িয়ে নতুন বছর ২০২৩-কে বরণ করে নিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা লাখো পর্যটক।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সৈকতের উন্মুক্ত কোনো জায়গায় বিশেষ আয়োজন না থাকলেও নিজেদের মতো করে ২০২২ সালকে বিদায় ও নতুন বছর ২০২৩ সালকে বরণ করেন ভ্রমণপিপাসুরা।

এদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে সৈকতসহ হোটেল-মোটেলগুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে সৈকতের বালিয়াড়িতে ছিল না কোনো আয়োজন। সন্ধ্যার পর থেকে অনেকটা নীরব ছিল সাগরতীর। কিন্তু রাত ১০টা না হতেই সৈকতে দলে দলে জমায়েত হতে শুরু করেন পর্যটকরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় দর্শনার্থীরা। রাত ১১টা বাজতে না বাজতেই সৈকতে লাখো মানুষের সমাগম হয়।

ঘড়ির কাঁটা যখন ঠিক ১২টা, তখনই শুরু হয় আতশবাজির ঝলকানি। আতশবাজির সঙ্গে পটকা ফুটিয়ে, ফানুস উড়িয়ে নতুন বছর ২০২৩ সালকে স্বাগত জানান লাখো মানুষ। পছন্দের গানের সঙ্গে নেচে-গেয়ে উন্মাদনায় ফেটে পড়েন পর্যটকরা। এ সময় উড়ানো শত শত রঙিন ফানুসে সৈকতের আকাশ ছেয়ে যায়।

এদিকে জমজমাট ইনডোর প্রোগ্রামে বর্ষবরণ করেছে তারকা হোটেলগুলো। গভীর রাত পর্যন্ত আনন্দ আর নেচে-গেয়ে নতুন বছরকে স্বাগত জানান হোটেলে অবস্থান করা অসংখ্য পর্যটক।

অন্যদিকে থার্টি ফার্স্ট নাইটে পর্যটকদের আনন্দ দিতে পেরেও দারুণ খুশি পর্যটন ব্যবসায়ীরা।

কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অলক বিশ্বাস জানান, নিশ্ছিদ্র নিরাপত্তায় লাখো পর্যটক নিরাপদে নতুন বছরকে বরণ করেছেন

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...