প্রকাশিত: ২৯/১২/২০২১ ১:৩১ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য বিশেষ জোন তৈরি করা হলো। সেখানে নারীদের সাথে শিশুরা বিচরণ করতে পারবে।
সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউজ থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে যাত্রা করলো এই জোন।
বুধবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে ফিতা কেটে এই জোনের উদ্বোধন করা হয়।
এসময় তিনি বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করতে এসে সাগরে নেমে গোসল করা পর্যটকদের বেড়ানোর বড় অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে নারী-পুরুষ এক সঙ্গে গোসল করতে গিয়ে বিব্রত বোধ করেন নারীরা। তার স্বস্তি নিয়ে গোসল করতে নারীদের জন্য এই বিশেষ জোন তৈরি করা হয়েছে।
এই জোনে নিরাপত্তার জন্য নারী ট্যুরিস্ট পুলিশ সদস্য ও নারী বীচকর্মী নিয়োজিত থাকবেন। তারা গোসল করতে নেমে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ইতিমধ্যে সৈকতের নির্ধারিত স্থান চিহ্নিত করে সাইবোর্ড বসানো হয়েছে।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল আবচার উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer