ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৮/২০২৩ ৭:৫৪ এএম

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই যুবকের নাম শাহেদুল ইসলাম (২২)। তিনি কক্সবাজার সদরের পশ্চিম লারপাড়া এলাকার আজিম আলীর ছেলে।

শুক্রবার (১১আগস্ট) বিকেল ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাহবুবা মুনা।

তিনি জানান, বিকেলে সুগন্ধা পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে আসেন শাহেদুল। গোসল করার একপর্যায়ে পানির স্রোতের টানে ভেসে যান তিনি। সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি লাইফ গার্ড কর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।

এখনও উদ্ধার কার্যক্রম চলছে বলেও জানান মাহবুবা মুনা

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...