প্রকাশিত: ০৭/০২/২০২২ ৩:৩০ পিএম

রেজিস্ট্রি ডাকযোগে সোমবার আইনজীবী মনজিল মোরসেদ নোটিশটি পাঠান। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশনা অনুযায়ী কাজ শুরু না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমনানার অভিযোগে মামলা করা হবে।

নির্দেশনার পরও কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ না করায় আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রেজিস্ট্রি ডাকযোগে সোমবার আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ, প্রতিষ্ঠানটির উপপরিচালক ও টাউন প্ল্যানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মজিবর রহমানকে এ নোটিশ দেয়া হয়েছে।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু না করলে তাদের বিরুদ্ধে আদালত অবমনানার অভিযোগে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কক্সবাজার সৈকত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সেখান থেকে সব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করতে জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত ২০১১ সালে রায় দেয়।

রায়ে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেয়।

নোটিশে বলা হয়, বর্তমানে দখলকত এলাকা ও স্থাপনা ভাড়া দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, যা আদালত অবমাননার শামিল

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...