প্রকাশিত: ০৭/০৩/২০২১ ৬:৫৫ পিএম

কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ সরাসরি ও অনলাইনে প্রচার এবং সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে উক্ত আলোচনা সভার শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এবং শিক্ষক পরিষদ সম্পাদক মফিদুল আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক। এতে আরো বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক অরুন বিকাশ বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুল আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ। সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...