প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ১০:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৯ এএম

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস। এ উপলক্ষে ২৫ মার্চ ১৯৭১ এর ভয়াল কালো রাতের নৃশংস ও বর্বোরচিত হত্যাকা-ের স্মৃতিচারণ করে ২৫ মার্চ ২০১৮ তারিখ সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে এবং এতে করেই সেই ভয়াল কালো রাতে শহীদ হওয়া বাংলার সন্তানদের আত্মা শান্তি পাবে। সম্প্রতি নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া বাংলাদেশ অতি শীঘ্রই সকলের প্রচেষ্টায় উন্নত রাষ্ট্রের কাতারে আসীন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, শিক্ষক পরিষদ সম্পাদক মুজিবুল আলম। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রনজিত বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নুরুল আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়ুয়া, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ প্রমুখ।

১৯৭১ সালের এই দিনে নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এই নারকীয় হত্যাকান্ডের সাথে জড়িদের প্রতি তীব্র নিন্দা এবং ২৫ মার্চ কে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান বক্তারা।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer