ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ১:১১ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মতিউর রহমান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। পর্যটক মতিউর রহমান কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।

সৈকতের লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটক মতিউর রহমান সকালে সমুদ্র সৈকতে নামেন। তিনি ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ সৈকতের বালুতে পড়ে যান।

তখন দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যায়। পরে বীচ কর্মীদের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্যটক মতিউর রহমানকে। সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, মতিউর রহমান হার্ট অ্যাটাক করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...