উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১২/২০২৩ ১:৫৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় ভাসমান অবস্থায় লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া।

নিহতেরা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।

নিহত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি।

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান- শনিবার সকাল ৯ টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন- খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
সুত্র,টিটিএন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...