প্রকাশিত: ১৭/০১/২০২২ ১০:২৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোববার ১৬ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৭৯ জনের নমুনা টেস্ট করে ৩১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৪৪৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোববার ১৬ জানুয়ারি র‍্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) পদ্ধতিতে ৮৬ জনের নমুনা টেস্ট করে ২৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৬১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।রোববার RAT পদ্ধতিতে জেলা সদর হাসপাতালে নেগেটিভ রিপোর্ট আসা সংগৃহীত নমুনা পূণ: টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।

রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পজেটিভ রিপোর্ট আসা ৩১ জনের মধ্যে ১ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী ৩০ জনের মধ্যে সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, মহেশখালী উপজেলার রোগী ৯ জন, কক্সবাজার সদর উপজেলার রোগী ১৩ জন, উখিয়া উপজেলার রোগী ৪ জন, চকরিয়া উপজেলার রোগী ১ জন এবং টেকনাফ উপজেলার ২ জন রোগী রয়েছে। একইদিন ১ জন রোহিঙ্গা শরনার্থীর নমুনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসে। ‘পজেটিভ’ রিপোর্ট আসা ৩০ জনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদও রয়েছেন।

এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ১০ দিন যথাক্রমে গত ১৫ জানুয়ারি ৪১৪ জনের নমুনা টেস্ট করে ২৬ জনের, ১৪ জানুয়ারি ৬৭৫ জনের নমুনা টেস্ট করে ৭৬ জনের, ১৩ জানুয়ারি ৫১০ নমুনা ২৬ জনের ১২ জানুয়ারি ৬৪১ জনের নমুনা টেস্ট করে ৪৩ জনের, ১১ জানুয়ারি ৫৭৮ জনের নমুনা টেস্ট করে ১৯ জন, ১০ জানুয়ারি ৪২১ জনের নমুনা টেস্ট করে ৪ জন, ৯ জানুয়ারি ৫১৬ জনের নমুনা টেস্ট করে ৬৮ জন, ৮ জানুয়ারি ৩৪২ জনের নমুনা টেস্ট করে ৪০ জন, ৭ জানুয়ারি ৫৭৫ জনের নমুনা টেস্ট করে ১৬ জন এবং ৬ জানুয়ারি ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ২৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...