উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ১০:২৪ পিএম

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর সঙ্গে থাকা জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১৭৪০ পিচ ইয়াবা উদ্ধার করে বিমান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক যাত্রী রাজিবুল ইসলাম (৩৮)। সে রাজবাড়ী জেলার চরশ্যামনগর এলাকার শামসুদ্দীন শেখ এর ছেলে। তিনি নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাওয়ার আগ মুহূর্তে যাত্রীর জুতো চেক করে এসব ইয়াবা পান বিমান কর্তৃপক্ষ। পরে এসব ইয়াবাসহ তাকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...